• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

হিলিতে বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের প্রতিষ্ঠা বার্ষিকী ও স্থলবন্দর সেবাসপ্তাহের উদ্বোধন

| নিউজ রুম এডিটর ৬:৪৬ অপরাহ্ণ | ১৪/০৬/২০২২ দিনাজপুর, সারাদেশ

মোঃ আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি।।”স্থলপথে বানিজ্য বৃদ্ধি দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি” এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। একইসাথে ১৪ থেকে ২০ জুন পর্যন্ত স্থলবন্দর সেবাসপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

দিনটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ প্রতিষ্ঠার তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্য বৃদ্ধির লক্ষ্যে সড়কগুলো চারলেনে উন্নিতকরনসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহনের কথা তুলে ধরেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অতিথিদের নিয়ে কেককাটা হয়।

বাংলাদেশ স্থলবন্দর কর্তপক্ষের সুপার রাসেল শেখের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা এস এম নুরুল আলম খান, পানামা হিলি পোর্টের ম্যানেজার অশিত স্যানাল, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।