=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার খামারভাতি সীমান্তে নাইমুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে উপজেলা চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি সীমান্ত এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার থেকে তাকে ধরে নিয়ে যায়। নাইমুল ইসলাম ওই উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আসাদুল ইসলামের ছেলে বলে জানাগেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নাইমুল ইসলাম দীর্ঘদিন থেকে ভারতীয় বিভিন্ন প্রকার মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। ভারত থেকে মাদক নিয়ে এসে বাংলাদেশের বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি বিক্রয় করত। সে মাদক নিয়ে আসার জন্য ভারতে গেলে ফেরার পথে ভারতীয় ৯১৩ নম্বর মেইন পিলারের কাছ থেকে চিত্রা ক্যাম্পের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে ফেন্সিডিলসহ ধরে নিয়ে যায়। তারা আরও জানান, সীমান্ত এলাকার এসব মাদক কারবারিরা খুবই বিপদজনক। তাই তাদের ভয়ে কেউ কিছু বলার সাহস পায় না।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান বলেন, এক বাংলাদেশি যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফ’র সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।