• আজ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী | শিশু রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান | বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ | আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী |

২০০৫ সালে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি পালন

| নিউজ রুম এডিটর ৭:৫৬ অপরাহ্ণ | ১৭/০৮/২০২২ দিনাজপুর, সারাদেশ

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :২০০৫ সালে বিএনপির জামাত অশুভ জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে শহর সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, শহর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, অনুপ দে, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম আলম সরকার, এনাম উল্লাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, শহর মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও তাতীলীগের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, অপপ্রচার ও গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উসকানীর প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।