=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ২:৫৫ অপরাহ্ণ | ২২/০৮/২০২২ দিনাজপুর, সারাদেশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের হিলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা ভোক্তা অধিকার আইন সম্পর্কে সকলকে অবহিত করেন। সেই সাথে পণ্যের বাড়তি দাম নেওয়া হলে বা নকল পণ্য বিক্রয়ের মাধ্যমে ভোক্তাকে ঠকানো হলে বিষয়টি অবহিত করলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, মহিলা ভাইস-চেয়ারম্যান পারুল নাহার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলামসহ অনেকেই।