=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.
  • আজ ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জয়ে হাসলো ব্রাজিল

| নিউজ রুম এডিটর ১:৪২ অপরাহ্ণ | ১৭/০২/২০২৫ খেলাধুলা, লিড নিউজ

ব্রাজিল, আর্জেন্টিনা দল দুটির যেকোনো একটির হাতেই যে উঠছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা, সেটা আগেই বোঝা গিয়েছিল। অবশেষে সেই অপেক্ষা ফুরোল। অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে ব্রাজিল। আর্জেন্টিনাকে হটিয়ে শিরোপা জিতল ব্রাজিল। চিলির বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নেওয়ার পরও তাদের চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জয় দরকার ছিল আলবিসেলেস্তেদের, কিন্তু তারা জয় তো দূরের কথা, ম্যাচও জিততে পারেনি আলবিসেলেস্তেরা।

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের লিগ পদ্ধতির চূড়ান্ত পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির হাতেই তুলে দেওয়া হবে শিরোপা। সেই লক্ষ্যে চূড়ান্ত পর্বের শেষ দিনে দুটি আলাদা ম্যাচে খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। যদি দুটি দলই জেতে, তাহলে গোল ব্যবধানের ওপর চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।এস্তাদিও হোসে আন্তোনিও আঞ্জোতেগি স্টেডিয়ামে ব্রাজিল গতকাল মধ্যরাতে চিলিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ সেরে রাখে। বাংলাদেশ সময় আজ সকালে প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনার হারে নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের শিরোপা।

এস্তাদিও হোসে আন্তোনিও আঞ্জোতেগি স্টেডিয়ামে আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ শেষ হতে তখনো বাকি কয়েক মিনিট। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা পিছিয়ে ৩-২ গোলে। কিন্তু ততক্ষণে গ্যালারির ছোট এক অংশে শুরু হয়ে গেল হলুদ জার্সি পরা ফুটবলারদের উল্লাস আর উদযাপন। কারণ, আর্জেন্টিনার শুধু জিতলেই হতো না। চ্যাম্পিয়ন হতে গোল ব্যবধানের হিসেবটাও রাখতে হতো। আলবিসেলেস্তেদের পক্ষে অসম্ভবকে সম্ভব করা আর সম্ভব হয়নি। আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচের শেষ বাঁশি বাজার পর সেটা ব্রাজিলের শিরোপাজয়ের উচ্ছ্বাসে পরিণত হয়।

ব্রাজিল-চিলি ম্যাচটি প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। গোলের জন্য মুখিয়ে থাকা ব্রাজিলকে ৭৩ মিনিটে প্রথম গোল এনে দেন ডেভিড ওয়াশিংটন। এরপর ৮৬ থেকে ৮৮—২ মিনিট ব্যবধানে পেদ্রো ও রিকার্দো মাথিয়াস গোল করেন। শেষ পর্যন্ত ব্রাজিল পায় ৩-০ গোলের জয়। এই ম্যাচে দুই দলই ১০ জনের দলে পরিণত হয়েছিল। ৭৮ মিনিটে চিলির ডিফেন্ডার ইভান রোমান দেখেন লাল কার্ড। তিনি মূলত দুটি হলুদ কার্ড পেয়ে দেখেন লাল কার্ড। ব্রাজিলের গোলরক্ষক রবার্ত পিন্তো আলভেস আসুনকাও লাল কার্ড দেখেন অতিরিক্ত সময়ের ৬ মিনিটে।

আর্জেন্টিনার বিপক্ষে আজ প্রথমার্ধেই এগিয়ে যায় প্যারাগুয়ে। ৩০ মিনিটে গোল করেন প্যারাগুয়ের মিডফিল্ডার লুকা কেমেট। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ব্যবধান বাড়ায় প্যারাগুয়ে। ৪৭ মিনিটে দলটির স্ট্রাইকার তিয়াগো ইসাইয়াস কাবায়েরো ফ্লেইটাস লক্ষ্যভেদ করেন। ২-০ গোলে পিছিয়ে আর্জেন্টিনাকে পথ দেখান মাহের মরিসিও কারিজো। ৫২ থেকে ৬৬—১৪ মিনিটের মাথায় জোড়া গোল করে আলবিসেলেস্তেদের সমতায় ফেরান তিনি। ম্যাচের শেষভাগে এসে মোড় ঘুরিয়ে দেয় প্যারাগুয়ে। ৮২ মিনিটে লক্ষ্যভেদ করেন দলটির ডিফেন্ডার দিয়েগো লিও। শেষ পর্যন্ত প্যারাগুয়ে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনাকে।

চূড়ান্ত পর্বের ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ব্রাজিল। দুইয়ে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১০। তিন ও চারে থাকা কলম্বিয়া, প্যারাগুয়ে দুই দলেরই পয়েন্ট ৯। তবে এখানে গোল ব্যবধান পার্থক্য করে দিয়েছে। সমান ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ ও ছয়ে উরুগুয়ে ও চিলি।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছেই মূল পর্বে ৬-০ গোলে হেরেছিল ব্রাজিল। সেলেসাওরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে থাকে। চূড়ান্ত পর্বে এসে ব্রাজিল যে একটা ম্যাচ জিততে পারেনি, সেটা আর্জেন্টিনার বিপক্ষে। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।