• আজ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ | নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা |

কুবিতে মাদকসেবনরত অবস্থায় বহিরাগত আটক, পুলিশে সোপর্দ

| নিউজ রুম এডিটর ৫:১৮ পূর্বাহ্ণ | ০২/০৩/২০২৫ শিক্ষাঙ্গন

 

 

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মো: জীবন (১৯) নামের এক বহিরাগতকে মাদকসেবনরত অবস্থায় আটক করেছে শিক্ষার্থীরা। শনিবার (০১ মার্চ) রাত দশটার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে মাদকসেবনরত অবস্থায় আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসে শিক্ষার্থীরা।

এরপর প্রক্টরের উপস্থিতিতে লিখিতসহ জবানবন্দি নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্ত জীবন সালমানপুরের ব্লু ওয়াটার পার্ক নামক এলাকার মো: গোলাপ খানের ছেলে।

লিখিত জবানবন্দিতে তিনি বলেন, প্রায়ই সে এখানে মাদক সেবন করতে আসে। এছাড়া জবানবন্দিতে সালমানপুরের মিলন ও আল-আমিন নামের দুইজন মাদক বিক্রেতার নামও উল্লেখ করেন তিনি।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক মাসুদ বলেন, ‘তাকে থানায় নিয়ে যাচ্ছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর ড. নাহিদা বেগম বলেন, ‘মাদকের কারণে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হবে এটা কোনোভাবেই কাম্য নয়। মাদকের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে আজকের এই কার্যক্রম। ভবিষ্যতে আমরা এ ব্যাপারে আরো সজাগ থাকব।’