• আজ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

মুন্সীগঞ্জের রাজু নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৯:৪৮ অপরাহ্ণ | ০৯/০২/২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছা মান্দ্রার গ্রামের মো. রাজু (৩৩) নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেফতার হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সোনারগাঁ থানাধীন আষারিয়ার চর এলাকা থেকে র‌্যাব-১১’র সদস্যরা তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রাজুর কাছ থেকে এ সময় ৩৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাজু মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের মৌছা মান্দ্রার এলাকার (সরদার বাড়ি) মো. মনিরের ছেলে।

র‌্যাব-১১’র স্কোয়াড্রন লিডার উপ-পরিচালক কোম্পানী কমান্ডার একেএম মুনিরুল আলম প্রেরিত এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। বার্তা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব সদস্যরা মো. রাজুকে মাদকসহ গ্রেফতার করেন। রাজুর বিরুদ্ধে নারায়ণগঞ্জের জেলার সোনারগাঁ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।