• আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

হিলিতে কমতে শুরু করেছে চালের দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী ও খুচরা বাজারে কমতে শুরু করেছে চালের দাম। কেজি প্রতি ২ থেকে ৪ টাকা কমেছে দাম। মিনিকেট চাল গত দুই দিন আগে কেজি প্রতি বিক্রি হয়েছিলো ৬৬ টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে ৬৪ টাকায় এবং স্বার্না জাতের চাল কেজি প্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। সরকারী ভাবে বাজার মনিটরিং করার কারনেই কমতে শুরু করেছে দাম এবং নতুন ধানের চাল বাজারে আসলে আরোও দাম কমবে বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

বৃহস্পতিবার (০২ জুন) দুপুরে হিলির চালের বাজার ঘুড়ে এ তথ্য পাওয়া যায়।

চাল কিনতে আসা রিক্সাচালক আরমান আলম জানান, আমি রিক্সা চালক। প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় করি। বাজারের যে ভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে এতে করে আমার মতো গরীব মানুষের খুব সমস্যা হচ্ছে। এখন তো বোরো ধানের মৌসুম। তবুও কেন চালের দাম বাড়ছে। আমরা গরীব মানুষ। যে টাকা আয় করি তা দিয়ে বাজার করতেই শেষ হয়। তবে প্রশাসনের নজরদাড়িতে কিছুটা কমেছে চালের দাম। চালের দাম নিয়ন্ত্রনে রাখতে জরুরী ভাবে নিয়মিত বাজার মনিটরিং এর দাবী জানান সাধারণ ক্রেতারা।

হিলি বাজারের চাল বিক্রেতা স্বপন চন্দ্র জানান, সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংএর কারনে কমতে শুরু করেছে চালের দাম। তবে মিল মালিকরা নতুন ধানের চাল এখনো বাজারের ছাড়েনি। নতুন ধানের চাল বাজারে ছাড়লে আরোও চালের দাম কমে যাবে। চালের দাম কিছুটা কমেছে তবে ক্রেতা নেই।