• আজ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান, ম্যাচ ৪৫ ওভারের

| নিউজ রুম এডিটর ৬:৫৩ অপরাহ্ণ | ১৪/০৯/২০২৩ ক্রিকেট, খেলাধুলা

বৃষ্টির কারণে দুই ঘণ্টা বিলম্বে শুরু হয়েছে পাকিস্তান-শ্রীলংকার গুরুত্বপূর্ণ অঘোষিত সেমিফাইনাল ম্যাচ। বৃষ্টিতে বিলম্ব হওয়ার কারণে ম্যাচটি হবে ৪৫ ওভারে। প্রথম পাওয়ারপ্লে হবে ৯ ওভারে। পরেরটি ১০-৩৬। শেষ পাওয়ারপ্লে হবে ৩৭-৪৫ ওভারে।

টস জিতে ব্যাট করতে নেমেছে পাকিস্তান দল। পাকিস্তানের সর্বশেষ স্কোর ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩ রান। ওপেনিংয়ে নেমে ১১ বলে ৪ রান করে ফিরেছেন ফখর জামান।

 

দুই দলের জন্যই আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজ যে দল জিতবে তারাই ফাইনাল খেলবে।

প্রসঙ্গত, আগামী ১৭ সেপ্টেম্বর শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হারিস, আব্দুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও জামান খান।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশানকা, কুশাল পেরেরা, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথা ভেল্লেলেগে, মাহেশ থিকসানা, প্রামোথ মাদুশান, মাথিশা পাথিরানা।