=== console.log('header!'); // вставь сюда свой код полностью
  • আজ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দর থানার দায়িত্ব নিলেন ওসি তাসলিমা

| নিউজ রুম এডিটর ৭:০৭ অপরাহ্ণ | ২৮/১২/২০২৪ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)পদে নিয়োগ দেওয়া হয়েছে তাসলিমা আক্তার নামের একজন নারী কর্মকর্তাকে।

এই প্রথম ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) একজন নারী কর্মকর্তাকে ওসি পদে নিয়োগ দিয়েছেন।তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে এসআই হিসেবে যোগ দেন।

গত ২৬ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ থেকে তাসলিমা আক্তার বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পান।এর আগে তিনি ডিএমপির উইমেন সাপোর্ট ও ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন সম্পন্ন করে চলতি বছরের অক্টোবর মাসে দেশে আসেন।
এ সময় নবাগত অফিসার ইনচার্জ তাসলিমা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান বিমানবন্দর থানায় ওসি তদন্ত সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।