• আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন | দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা | সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির | শাহজালাল বিমানবন্দর ‘জিয়া’ নামে ফিরবে কিনা জানালেন মন্ত্রী | জ্বালানি তেলের দাম বাড়ছে কিনা জানাল সরকার | নেপালের নতুন প্রধানমন্ত্রী কে এই বালেন্দ্র শাহ? | ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ | ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের টিকিট | নিজ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; চালু হলো হটলাইন | ‘ঘরে ঘরে প্রলোভনকারীদের বিষয়ে সজাগ থাকুন’—পল্লবীতে আমিনুল হক |

আফগান বোলারদের সামনে বিপর্যস্ত বাংলাদেশ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং। প্রথম টি-টোয়েন্টিতে দেড়শ ছাড়ানো স্কোর এসেছিল, তবে সেখান থেকে লিটন দাসের ইনিংসটি বাদ দিলে একই দৃশ্য ফুটে উঠবে। আজ (শনিবার) দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ব্যাটারদের ব্যর্থতা আরও স্পষ্ট হলে ধরা দিলো। আফগানিস্তান বোলারদের সামনে কঠিন পরীক্ষা দেওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করেছে ১১৫ রান।

প্রথম টি-টোয়েন্টিতে সহজ জয় এসেছে। দুই ম্যাচের সিরিজ হওয়ায় শেষ টি-টোয়েন্টি জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই লক্ষ্যে টস জিতে শুরুতে ব্যাটিং নিলেও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। টপ অর্ডার ভেঙে পড়ায় বিপদে পড়ে। পরে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ জুটি বাঁধলে ১০০ ছাড়ায় স্কোর।