• আজ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল জড়িত নয়’ | নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ |

শুধু টেস্ট নয়, সব ফরম্যাটেই নিয়মিত খেলবে সাকিব : পাপন

তৃতীয় মেয়াদে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব আল হাসান। এই ফরম্যাটে সাকিবের ডেপুটি করা হয়েছে লিটন দাসকে। এই প্রথম সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে লিটনকে।

বৃহস্পতিবার বিসিবির সভা শেষে টেস্টের দুই অধিনায়কের নাম ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া সাকিবকে নিয়মিত দলে পাওয়া নিয়ে আশার খবর দিয়েছেন বোর্ড সভাপতি।

নাজমুল হাসান বলেন, ‘অধিনায়কের ইস্যুটা নিয়ে আমাদের কাছে তিন জনের নাম এসেছে। এর মধ্যে আমরা অধিনায়ক হিসেবে সাকিব ও তার ডেপুটি হিসেবে লিটনকে নিয়েছি। অধিনায়ক হিসেবে এই মুহূর্তে সাকিবকেই সেরা অপশন মনে হয়েছে আমাদের। তাই আমরা তাকে বেছে নিয়েছি।’

টেস্টের প্রতি সাকিবের অনিহার কথা প্রায় শোনা যায়। টেস্টে প্রায় সময় ছুটি নিতেও দেখা যায় তাকে। তবে এবার দায়িত্ব দেওয়া নিয়ে বিসিবি সভাপতি বললেন, ‘সাকিবের সঙ্গে আমাদের খেলা নিয়ে আলোচনা হয়েছে। আরও কয়েকজনের সাথেও কথা হয়েছে ওর। সে বলেছে সামনের জিম্বাবুয়ের বিপক্ষে ছাড়া আর সব খেলা খেলবে। শুধু টেস্ট নয়, সব ফরম্যাটেই নিয়মিত খেলবে সে। এই হিসেবেই আমরা তাকে অধিনায়কের দায়িত্ব দিয়েছি।’