• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
 নাহিদের তাণ্ডবে কুপোকাত পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের | শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত মালিক সমিতির | আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী | গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর | মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন — জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী | স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী | তেল পাচার রোধ ও ঈদকে সামনে রেখে নিরাপত্তা জোরদার | মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ | নাটকীয় ম্যাচে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন |

পাখি শিকারের অপরাধে যুবককে জরিমানা, গুলিসহ এয়ারগান জব্দ

| নিউজ রুম এডিটর ৯:১৯ অপরাহ্ণ | ২৫/০২/২০২৫ সাতক্ষীরা

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় অবৈধভাবে পাখি শিকারের অপরাধে এক যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় একটি এয়ারগান ও ১২১টি এয়ারগানের গুলি জব্দ করা হয়।

সোমবার বিকেলে উপজেলার ব্রজবাকসা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম মোবাইল কোট পরিচালনা করেন।

নির্বাহী অফিসের আব্দুল মান্নান জানান, অবৈধভাবে পাখি শিকারের অপরাধে ব্রজবাকসা গ্রামের রফিকুল ইসলাম দফাদারের ছেলে ইমরান হোসেনকে (২৭) বন্যপ্রাণী (সংরক্ষণ) আইন ২০১২ এর ৬(১) (খ) (৪) ধারা ও অনুচ্ছেদ নং-২৬ অনুযায়ী ২হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও জহুরুল ইসলাম। সময় একটি এয়ারগান ও এয়ারগানের ১২১টি গুলি জব্দ করা হয়।